অগ্রবর্তী সময়ের ককপিট
বিশ্ব রাজনীতি

জি-সেভেনের বৈঠক – প্রাধান্য করোনা টীকা এবং জলবায়ু পরিবর্তন।

সাতটি ধনী গণতান্ত্রিক রাষ্ট্রের গোষ্ঠীকে জি-সেভেন বলা হয়। তাঁদের পররাষ্ট্র মন্ত্রীদের ৩ দিন ব্যাপি আলোচনায় আজ শেষ দিনে করোনা ভাইরাসের টীকা, জলবায়ু পরিবর্তন, মেয়েদের জন্য শিক্ষার মত কয়টি বিষয় আন্তর্জাতিক আগ্রহে রয়েছে বলে জানা যায়।

ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী ডমিনিক রাব মঙ্গলবার বলেন, ” আমার মনে হয় করোনার টীকার অর্থায়নের সক্ষমতা, অধিকাংশ ঝুঁকিপূর্ণ দেশগুলোতে টীকা পাঠানো, অভ্যন্তরীণ বাড়তি সরবরাহ দিয়ে আমরা কি করবো; এই সব বিষয় নিয়ে জি-সেভেন এবং আমাদের ইন্দো-প্যাসিফিক সহযোগীদের সঙ্গে আলোচনার এবং ইতিবাচক জবাব পাওয়ার সুযোগ রয়েছে। “

ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেন, ” প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন এ ব্যাপারে সহমত যে, বিশ্বব্যাপী টীকার সহজ প্রাপ্তি করোনাভাইরাস মহামারিকে পরাস্ত করার চাবিকাঠি। “

সম্পর্কিত খবর

শীতে নতুন সঙ্কটে ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও ইইউর সাহায্যে অনিশ্চয়তা

Hamid Ramim

নির্বাচনে সব দলের অংশগ্রহণ চায় আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী

gmtnews

সোভিয়েতের মতোই পতন হবে যুক্তরাষ্ট্রের : হুঁশিয়ারি হামাসের

Hamid Ramim

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত