18 C
Dhaka
December 10, 2025
অগ্রবর্তী সময়ের ককপিট
সর্বশেষ সোশ্যাল এওারনেস

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৪০ হাজার ছাড়াল, মৃত্যু ২০০ ছুঁইছুঁই

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে সারা দেশে ৫৮৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ৪০ হাজার ৪০৫ জন হাসপাতালে ভর্তি হলেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বরিশালে (সিটির বাইরে) ৬২ জন, চট্টগ্রামে (সিটির বাইরে) ২২ জন, ঢাকায় (সিটির বাইরে) ১৬৩ জন, ঢাকা উত্তর সিটিতে ১৩০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৬ জন, খুলনায় (সিটির বাইরে) ২৭ জন, ময়মনসিংহে (সিটির বাইরে) ২৯ জন, রাজশাহীতে (সিটির বাইরে) ২৭ জন, রংপুরে (সিটির বাইরে) সাত জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১০ অক্টোবর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ৪০৫ জন। এর মধ্যে ৬৩ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৭ শতাংশ নারী রয়েছেন।

২৪ ঘণ্টায় সারা দেশে ৫৬০ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর মোট ৩৬ হাজার ৭১১ জন ছাড়পত্র পেয়েছেন। আর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের প্রাণ গেছে। চলতি বছর এ পর্যন্ত ১৯৯ জন প্রাণ হারিয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জন মারা যান, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

সম্পর্কিত খবর

ইজতেমা এলাকায় রাত ১২টা থেকে গণপরিবহন বন্ধ

gmtnews

ইতিহাসগড়া জয়ে শেষ ষোলোয় আর্সেনাল

Shopnamoy Pronoy

শেখ হাসিনার জয় অনিবার্য বলেই এত ষড়যন্ত্র : সেতুমন্ত্রী

gmtnews

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত