অগ্রবর্তী সময়ের ককপিট
করোনা আপডেট বাংলাদেশ সর্বশেষ

ঢাকার সঙ্গে অনির্দিষ্টকালের জন্য বন্ধ লঞ্চ চলাচল

লঞ্চ

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)এর কাছ থেকে জানা যায়, আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ঢাকার সঙ্গে লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)এর জনসংযোগ কর্মকর্তা সোমবার রাতে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানান। তবে পণ্য পরিবহন এবং জরুরি সেবা প্রদানকারী নৌযানের ক্ষেত্রে এই আদেশ শিথিল রাখা হবে বলে জানানো হয়।

উল্লেখ্য যে, করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় সরকার রাজধানী সংলগ্ন সাতটি জেলা আগামী নয়দিনের জন্য লকডাউনের আওতায় নিয়ে এসেছে; জেলাগুলো হলো- মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ। ফলে সারা দেশ থেকে রাজধানী ঢাকা অনেকটাই বিচ্ছিন্ন হয়ে থাকবে এ সময়।

এ সময় বন্ধ থাকবে দূর পাল্লার সকল ধরণের যানবাহন চলাচলও।

সম্পর্কিত খবর

ফিলিস্তিনে আবারও ইসরায়েলের হামলা

News Editor

পঞ্চগড়ে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৩৩, নিখোঁজের তালিকায় ৫৮

gmtnews

বিদেশগামী শিক্ষার্থীদের দ্রুত টিকাদানের অনুরোধ পররাষ্ট্র মন্ত্রণালয়ের

News Editor

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত